Ad Code

Fiverr থেকে প্রথম কাজ পাওয়ার কৌশল ২০২৬ | নতুনদের জন্য সম্পূর্ণ গাইড

 Fiverr থেকে প্রথম কাজ পাওয়ার কৌশল ২০২৬ | নতুনদের জন্য সম্পূর্ণ গাইড

বর্তমান সময় এ এসে যারা ফ্রীল্যানসিং করে টাকা ইনকাম করতে চান তাদের বলতে চাই এখন মার্কেট এ অনেক বেশি কম্পিটিশন এন্ড অ্যাকচুয়াল স্কিল ছাড়া কাজ পাওয়া অনেক কঠিন। ২০২৬ সালে ফ্রীল্যানসিং এ কাজ পাইতে হলে আপনাকে আপনার ফিল্ড এ অনেক ভালো পারফর্ম করতে হবে এন্ড ক্লায়েন্ট হান্টিং এ নিউ নিউ ট্রিকস ট্রাই করতে হবে। 

নিচে দেওয়া পরামর্শ গুলো ফলো করলে আপনি ২০২৬ সালে ফ্রীল্যানসিং এ সফল হতে পারবেন বলে আমি মনে করি অনেক প্রফেশনাল ফ্রীলান্সার রাও এই সব ফলো করে। 



Fiverr কী?

Fiverr হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় Freelancing Marketplace যেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা বিক্রি করা যায়। Web Design, Graphic Design, Video Editing, SEO, Content Writing, Digital Marketingসহ অসংখ্য ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়।

প্রথমে আমি মার্কেটপ্লেস এ কিভাবে নিজের প্রোফাইল এন্ড পোর্টফোলিও সেটআপ করবেন তা আলোচনা করবো তার পরে আমি কিছু রিয়েল লাইফ এডভাইস দিবো যেগুলো আপনার জার্নি সহজ করবে। 

১. Professional Profile তৈরি করুন

Buyer সবার আগে আপনার প্রোফাইল চেক করে এন্ড সেখান থেকে আপনার সম্পর্কে তার একটা ধারণা তৈরী হয়। সে যদি সব কিছু পসিটিভ পায়  তবেই সে আপনাকে অর্ডার দিবে। প্রোফাইল এ যে সকল বিষয় ঠিক রাখবেন তা হলো -
  • প্রফেশনাল প্রোফাইল পিকচার।
  • সুন্দর এন্ড ক্লিন bio
  • স্ক্রিল অ্যাড করুন যা অ্যাকচুয়ালি আপনি জানেন।
  • এডুকেশন এন্ড এক্সপিরিয়েন্স যোগ করুন।
  • পোর্টফোলিও শো করুন।
  • প্রজেক্ট অ্যাড করুন।
মনে রাখবেন আপনার প্রোফাইল এ আপনার আসল পরিচয় তুলে ধরে ক্লায়েন্ট এর কাছে। 

২. Low Competition Gig নির্বাচন করুন

ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখার আগে অনেক সময় গিগ দেখে থাকে তাই গিগ বানাইতে অনেক সময় ও এফোর্ট দিতে হবে এন্ড রেগুলার আপডেট ও করতে হবে যদি প্রয়োজন হয়।
  1. একটি নির্দিষ্ট টপিক সিলেক্ট করুন। 
  2. প্রথম অবস্থায় রেগুলার প্রাইস রাখুন। 
  3. ভালো কীওয়ার্ড ব্যবহার করুন।
  4. গিগ এ থাম্বনেইল বা ভিডিও অ্যাড করলে তা কোয়ালিটি সম্পূর্ণ রাখুন।
  5. রেগুলার মনিটর করুন কেমন পারফর্ম করছে।

৩. SEO Friendly Gig Title লিখুন

আপনার গিগ এর টাইটেল অবশ্যই SEO friendly দিবেন যাতে ক্লায়েন্ট সার্চ করলে খুব সহজে যেনো খুঁজে পায় বা ফার্স্ট পেজ এ যেন রাঙ্ক করে। প্রথম এ আসলে ক্লায়েন্ট আর বেশি খুজা খুঁজি করবে না আপনার সব কিছু টিক থাকলে আপনাকে অর্ডার দিয়ার চান্স অনেক বেশি। মনে রাখবেন আপনার সম্পূর্ণ গিগ কে রিপ্রেসেন্ট করে আপনার টাইটেল।

৪. আকর্ষণীয় Gig Thumbnail ব্যবহার করুন

Gig Thumbnail Buyer-এর দৃষ্টি আকর্ষণ করে। একটি ভালো Thumbnail তৈরী করবেন যার মধ্যে থাকবে সার্ভিস নাম , Professional Design,Clear Text এন্ড High Quality Image দিবেন।

৫. Gig Description সঠিকভাবে লিখুন

Description-এ Buyer-এর সমস্যার সমাধান উল্লেখ করুন। আপনি কী Service দিচ্ছেন ,কত দিনে Delivery করবেন,

কেন আপনাকে Hire করবে। এই সকল বিষয় দিয়ে দিবেন যাতে ক্লায়েন্ট আপনার প্রোডাক্টিভিটি সম্পর্কে বুঝতে পারে।

৬. Buyer Request এবং Brief নিয়মিত দেখুন

আপনি রেগুলার মার্কেট এ একটিভ থাকবেন এন্ড buyer এর রিকোয়েস্ট ও ব্রিফ চেক করবেন। মার্কেট এ সময় দিতে হবে কারণ একটিভ ইউসার রা ক্লায়েন্ট এর রেসপন্স পায় ক্লায়েন্ট এটা ও দেখে কে তাদের নিয়মিত টাইম দিচ্ছে।

৭. Portfolio যোগ করুন

আপনার যদি আগের কোনো কাজ না ও থাকে তাহলেও ডেমো প্রজেক্ট বানান এন্ড প্রোফাইল এ অ্যাড করেন। আপনার স্ক্রিল showcase করা খুবই জরুরি এটা দেখেই বুঝা যাবে আপনি আসলেই কাজ জানেন কিনা। 

উপসংহার

Fiverr থেকে প্রথম কাজ পাওয়ার জন্য Professional Profile, SEO Friendly Gig, ভালো Thumbnail এবং নিয়মিত Active থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক কৌশল অনুসরণ করলে নতুন Seller হিসেবেও দ্রুত Order পাওয়া সম্ভব।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu